ইটাহারে পৃথক দুটি ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের
Connect with us

উত্তর দিনাজপুর

ইটাহারে পৃথক দুটি ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ১২ এপ্রিল : বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙ্গচুর এবং বিজেপির এক মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ উঠলো তৃনমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।

জানা যায়, ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলের পাড়াহড়িপুর গ্রামে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায় তৃনমূলের দুষ্কৃতিরা। অথচ পাশেই থাকা তৃণমূলের নিবাচনী কার্যালয় অক্ষত রয়েছে।অন্যদিকে সোমবার সকাল নাগাদ ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের সাহা ভিটা গ্রামে বিজেপির মহিলা সমর্থক এলাকার সরকারী কল থেকে জল আনতে গেলে তৃনমূলের লোকজন তাঁকে বাঁধা দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। আহত মহিলার নাম গোলাপী দাস। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থানান্তরিত করা হয়। দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। যদিও অভিযোগ সম্পূর্ণরুপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Continue Reading
Advertisement