জেলার খবর
সংগঠনের মনোনীত প্রার্থীর সমর্থনে ইটাহারে প্রচারে এলেন মিম প্রধান
নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ৮ এপ্রিল : বিহারের নির্বাচনে ভাল ফল করার পর বাংলাতেও প্রায় সব আসনেই প্রার্থী দেওয়া হবে প্রথমে দাবি করেছিল রাজ্যের মিম নেতৃত্ব৷
তবে পরবর্তীতে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ঘোষণা করেন, মোট ৭টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে। তার মধ্যে একটি কেন্দ্র উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা৷ এই কেন্দ্রে মিমের তরফে প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা সমাজসেবী মোফাক্কেরুল ইসলামকে। বৃহস্পতিবার ইটাহার বিধানসভা কেন্দ্রের মিম মনোনীত প্রার্থী মোফাক্কেরুল ইসলামের সমর্থনে জনসভার আয়োজন করা হল ইটাহারে। এদিন ইটাহার ব্লকের বিধিবাড়ি ফুটবল ময়দানে আয়োজিত সভায় সংগঠন প্রধান আসাদুদ্দিন ওয়েসি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এদিনের জনসভা থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরোধীতায় সরব হন তিনি। পাশাপাশি সংগঠন মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান মিম প্রধান। সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক ছাড়াও পাশ্ববর্তী রাজ্য বিহারের পাঁচ নির্বাচিত বিধায়ক উপস্থিত ছিলেন এদিনের সভায়।
