বিপুল পরিমাণ গাজা সহ পুলিশের জালে দুই
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বিপুল পরিমাণ গাজা সহ পুলিশের জালে দুই

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ৮ এপ্রিল :  বাংলাদেশ পাচারের আগেই প্রায় ৩০ কেজি গাজা সহ দুই যুবককে হাতে নাতে গ্রেফতার করল বিএসএফ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বেড়াপুকুর এলাকা থেকে তাদের ধরা হয়।

পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে ধৃত দুই যুবকের নাম মিন্টু সরকার(২৪) ও খায়রুল সরকার (২৬) ধৃতদের বাড়ি কুমারগঞ্জ এলাকায়। জানা গিয়েছে,প্রায় ৩০ কেজি গাঁজা নিয়ে ওই দুই যুবক একটি গাড়ি করে বাংলাদেশে পাচারের উদেস্যে রওনা দিয়েছিল। কিন্তু গোপন সূত্রের খবর পেয়ে বিএসএফের জওয়ানেরা গাড়িটিকে আটক করে প্রায় ৩০কেজি গাঁজা উদ্ধার সহ দুই যুবককে আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসে। এরপর পুলিশ নির্দিষ্ট ধারা দিয়ে ধৃতদের আদালতে পাঠায়।