মাস্ক এখনও গুরুত্বপূর্ণ, বার্তা গুগল ডুডলের
Connect with us

বিশ্বের খবর

মাস্ক এখনও গুরুত্বপূর্ণ, বার্তা গুগল ডুডলের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ এপ্রিল : নতুন করে আবারও থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। কিন্তু সে সব উপেক্ষা করে অনেকেই কোভিড সতর্কতা এবং সুরক্ষা বিধি মানছেন না। মাস্ক না পরেই বাইরে চলাফেরা করছেন অনেকেই। তাদের উদ্দেশ্যেই এবারে সতর্কবার্তা গুগলের।

মঙ্গলবার গুগল ডুডলে এই সতর্কবার্তা দেওয়া হল। দেখা গেল গুগল ডুডলে ইংরেজিতে যে গুগল শব্দটি লেখা রয়েছে তার প্রতিটি অক্ষরকেই মাস্ক পড়ানো হয়েছে। শুধু এখানেই থেমে থাকেনি গুগল। ‘এল’ অক্ষরটিকে ভ্যাকসিন সিরিঞ্জ হিসেবে দেখানো হয়েছে। উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। ইতিমধ্যেই মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে, মৃত্যুও হচ্ছে বহু মানুষের। সে কারণেই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরা গুরুত্বপূর্ণ বোঝাতে নতুন সতর্কবার্তা গুগলের। দীর্ঘদিন ধরেই গুগল নানা ধরনের সামাজিক বার্তা দেয়। কখনো তারা তুলে ধরে ঐতিহাসিক দিন কখনো বা বিখ্যাত ব্যক্তিদের জন্ম এবং মৃত্যু বার্ষিকী কখনো বা শিল্পীদের বিভিন্ন ধরনের উদ্ভাবন সৃজনশীলতা তুলে ধরে গুগল ডুডল। তাই মাস্ক এখনও গুরুত্বপূর্ণ বোঝাতে নতুন বার্তা দিয়েছে গুগল ডুডল। তাদের বার্তা, ” মাস্ক ব্যবহার করুন। নিজে ও অপরকে সুরক্ষিত রাখুন।”