অবশেষে মঙ্গলবার সিবিআইয়ের মুখোমুখি কয়লাপাচার কান্ডের মূল অভিযুক্ত লালা
Connect with us

দেশ

অবশেষে মঙ্গলবার সিবিআইয়ের মুখোমুখি কয়লাপাচার কান্ডের মূল অভিযুক্ত লালা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মার্চ : দীর্ঘ টালবাহানার পর অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন কয়লাপাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। গত সপ্তাহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিস পাঠায়। সেইমতো মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে যান লালা।

তবে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় এখনই তাঁকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই লালার মামলায় এই নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।বিগত প্রায় চার মাস ধরে বারংবার সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হলেও হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন অনুপ মাঝি। তবে কয়েকদিন আগে সুপ্রিমকোর্টের রক্ষাকবচ পান এই ব্যবসায়ী। এরপরই মঙ্গলবার ফের লালাকে ডেকে পাঠায় সিবিআই। আর সেই তলবের প্রেক্ষিতেই এদিন সিবিআই দফতরে যান তিনি।গত ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার নেওয়ার পর থেকে তিনবার লালাকে নোটিস পাঠায় সিবিআই। কিন্তু সে হাজিরা নিপুণভাবে এড়িয়ে গিয়েছিলেন তিনি। এরপর তাঁকে নাগালে পেতে চেয়ে সুপ্রিম কোর্টেও যায় সিবিআই। জারি হয় লুকআউট নোটিসও। কিন্তু কোনও কিছুতেই কিছু হয়নি। এরইমধ্যে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট সিবিআইকে জানায়, ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না। তবে লালাকেও তদন্তে সহযোগিতা করতে হবে। এদিন লালাকে জিজ্ঞাসাবাদের বয়ান রেকর্ড হবে বলে সূত্রের খবর।