হোলি খেলার প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে খুন ষাটোর্ধ বৃদ্ধা। শিরোনামে যোগী রাজ্য
Connect with us

দেশ

হোলি খেলার প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে খুন ষাটোর্ধ বৃদ্ধা। শিরোনামে যোগী রাজ্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মার্চ : ফের নৃশংস ঘটনার সাক্ষী থাকলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এবার পাথর দিয়ে মেরে খুন করা হল এক বৃদ্ধাকে। তাঁর অপরাধ ছিল, হোলির অনুষ্ঠানের প্রতিবাদ করা। জানা যায়, সোমবার সকালে হোলি উপলক্ষ্যে ওই বৃদ্ধার বাড়ির সামনে একদল যুবক মদ্যপ অবস্থায় রং খেলছিল ৷

বছর ষাটের ওই বৃদ্ধা তার প্রতিবাদ করেন ৷ তারপরই ওই দলটি বাড়ির ভিতরে ঢুকে তাঁকে লাঠি ও পাথর দিয়ে মারতে শুরু করে ৷ ওই সময় বাড়ির অন্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে, তাঁদেরও মারধর করা হয় ৷ এই ঘটনায় আহত 5 জনের মধ্যে 2 জন মহিলা এবং 3 জন বাচ্চা রয়েছে ৷ ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ওটাওয়াহতে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Continue Reading
Advertisement