ভোটের প্রচারে অভিনবত্ব প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের
Connect with us

ভোটের খবর

ভোটের প্রচারে অভিনবত্ব প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ মার্চ : স্কুটি, গরুর গাড়ীর পর এবারে নৌকা। নির্বাচনকে সামনে রেখে প্রচারে একের পর এক অভিনবত্ব আনছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে হুগলী জেলার চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন তিনি।

রাজনীতিতে ৬ বছর পার করেছেন, অভিনেত্রী থেকে সাংসদ হয়েছেন ২ বছর হল। আর এবার বিধায়ক হওয়ার জন্যে লড়াই করছেন। সেই পথেই এবার প্রচারে অভিনবত্ব এনেছেন পদ্ম শিবিরের তারকা প্রার্থী।সোমবার গঙ্গা নদীতে নৌকায় চড়ে প্রচার শুরু করেন লকেট চট্টোপাধ্যায়। এদিন সকালে চুঁচুড়ার লঞ্চ ঘাট থেকে শুরু হয় নদীপথে তাঁর প্রচার। ওই লঞ্চ ঘাট থেকে ময়ুরপঙ্খী ঘাট হয়ে চুনুমিয়া ঘাটে পৌঁছান বিজেপির প্রার্থী। সেখান থেকে আবার ডানলপ ঘাট অবধি যান তিনি।
ঘাটগুলির সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি, মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের প্রচারও করেন তিনি। নৌকায় লকেটের প্রচার দেখতে ভিড় জমান এলাকার মানুষ।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও নদীপথে প্রচার করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। সাফল্য পেয়েছিলেন। তাই এবারে ফের প্রচারের মাধ্যম হিসেবে এই নদীপথকেই বেছে নিয়েছেন প্রার্থী৷ তবে এদিন প্রচার চলাকালীন কিন্তু নদী লাগোয়া এলাকার মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, “সাংসদ হয়ে কোনও কাজ করেননি লকেট চট্টোপাধ্যায়”। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “রাজ্য সরকার আমাদের কোনও কাজ করতে দেয়নি। সবেতেই বাধার সৃষ্টি করেছে। সাংসদ তহবিলের টাকা খরচ করতে দেয়নি।” তিনি আরও বলেন, “মানুষের ভালোর জন্যে আমরা কাজ করব। তাই আপনারা ভোট দিয়ে বিজেপিকে সরকারে নিয়ে আসুন।”

Continue Reading
Advertisement