ফের তারকা যোগ ঘাস শিবিরে। পাশাপাশি তৃণমূলে যোগদান করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বরাজ ঘোষ
Connect with us

রাজনীতি

ফের তারকা যোগ ঘাস শিবিরে। পাশাপাশি তৃণমূলে যোগদান করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বরাজ ঘোষ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ মার্চ : নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ফের তারকা যোগ তৃণমূলে। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার পর এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন টেলিভিশন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ, টেলি ইন্ডাস্ট্রির দুই অভিনেত্রী পায়েল দেব এবং প্রিয়া পাল।

মঙ্গলবার তৃণমূল ভবনে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি এদিন তৃণমূলে নাম লেখান বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বরাজ ঘোষ।এদিন তৃণমূলে যোগদান করে স্বরাজ ঘোষ বলেন, “আগে যখন বিজেপি করতাম, বলতাম তৃণমূল কংগ্রেস সিন্ডিকেটের দল। কিন্তু প্রকৃতপক্ষে দেখলাম, তৃণমূল কংগ্রেসের পচে যাওয়ারা যাচ্ছে আর বিজেপিতে জায়গা পাচ্ছে। বিধানসভায় তারাই প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান বলে জানান টেলি অভিনেতারা।