রাজনীতি
মনোনয়ন জমা দিলেন বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
নিউজ ডেস্ক , ২৩ মার্চ : বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপরই বেহালা পশ্চিমে বিজেপি-র টিকিটি প্রার্থী করা হয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে৷
যদিও নাম ঘোষণা হওয়ার পর সময় নষ্ট না করে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়েন তিনি। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন তারকা বিজেপি প্রার্থী। এদিন বেহালা পশ্চিম কেন্দ্র থেকে দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে হুডখোলা জিপে চেপে আলিপুর জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জেতার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।উল্লেখ্য, বেহালাতেই ছোট থেকে বড় হয়েছেন শ্রাবন্তী৷ তাই নিজের চেনা এলাকায় প্রার্থী হয়ে আরও আত্মবিশ্বাসী তিনি৷ শ্রাবন্তীর প্রতিপক্ষে রয়েছেন বেহালা পশ্চিমের দীর্ঘদিনের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং সিপিএমের নীহার ভক্ত। শ্রাবন্তী চট্টোপাধ্যায় অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
