বাড়তে শুরু করেছে করোনা, সাধারণ মানুষকে মাস্ক পড়ার আর্জি বিশেষজ্ঞদের
Connect with us

দেশ

বাড়তে শুরু করেছে করোনা, সাধারণ মানুষকে মাস্ক পড়ার আর্জি বিশেষজ্ঞদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ মার্চ : ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। এনিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সম্প্রতি করোনার দাপট কিছুটা কমে এলেও মাস খানেক ধরে ফের মাথাচাড়া দিয়েছে সংক্রমণ৷ সাধারণ মানুষের একাংশের খামখেয়ালিপনার কারণে এবং স্বাস্থ্যবিধি না মানায় তার মাসুল দিতে হচ্ছে সকলকে।

যার জেরে সংক্রমণের বাড়বাড়ন্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৯০৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৭৩৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন মাত্র ১৭ হাজার ৭৪১ জন। যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় ১১ হাজার কম। ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৩৪ হাজার ৪০৬ জন। গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ১০ লক্ষ ৪৫ হাজার ২৮৪ জন। এদিকে দেশে করোনার টিকাকরণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার ৫৩৬ জন।