করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর
Connect with us

দেশ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৭ মার্চ : বছর ঘুরলেও করোনার দাপট অব্যাহত। এবারে করোনার ছোবলে মৃত্যু হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ গান্ধি।
বুধবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় প্রবীণ এই নেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন দিলীপ গান্ধির। চিকিৎসা চলাকালীন এদিন তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।জেলা বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দিলীপ গান্ধী। মহারাষ্ট্রের আম্বেদনগরের লোকসভা থেকে তিনবারের সাংসদ ছিলেন দিলীপ গান্ধি। ১৯৯৯, ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা ভোটে জিতে সাংসদ হন দিলীপ গান্ধি। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।