"ফেলো কড়ি, নাও চাকরি"! সেনাবাহিনীতে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। তদন্তে সিবিআই
Connect with us

দেশ

“ফেলো কড়ি, নাও চাকরি”! সেনাবাহিনীতে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। তদন্তে সিবিআই

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৬ মার্চ : সেনা প্রবেশিকায় বড়োসড়ো দুর্নীতির খোঁজ পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ঘটনায় মোট ২৩ জনের নাম জড়িয়েছে।তাঁদের মধ্যে ৭ জন অফিসারও রয়েছে। সিবিআইয়ের দাবি, দেশের নানা শহরে ঘুষ নিয়ে সেনা কর্মী নিয়োগ করা হচ্ছে। ১৩টি শহরের ৩০টি স্থানে তদন্ত চালিয়ে এমনই তথ্য উঠে এসেছে।

দিল্লি ছাড়াও পঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম, অন্ধ্রে চলে তল্লাশি। এদের মধ্যে সাতজন উচ্চ পদস্থ সেনা অফিসার, পাঁচজন লেফট্যানান্ট কর্নেল, একজন সেনা মেজর এবং একজন লেফটেন্যান্ট অফিসার।মূলত বিভিন্ন সার্ভিস সিলেকশন বোর্ডের (Service Selection Board) কেন্দ্রে চলত এই দুর্নীতির কাজকর্ম। বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে ঘুষ নেওয়া এবং অনিয়মের অভিযোগ রয়েছে এই ব্যক্তিদের বিরুদ্ধে।উল্লেখ্য, সেনা নিয়োগে যে বড়সড় দুর্নীতি চলছে তা বেশ কিছুদিন আগে সেনা মহলের অন্দর থেকেই জানানো হয়েছিল সিবিআইয়ের গোয়েন্দাদের। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা আধিকারিকরা ঘটনার তদন্তে নামেন। কিছুদিনের মধ্যেই তাঁরা জানতে পারেন দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড হলেন একজন লেফটেন্যান্ট কর্নেল। এরপর একে একে উঠে আসে একাধিক অফিসারের নাম। তদন্তের ফলে আরোও বেশ কয়েকটি তথ্যও পাওয়া গিয়েছে। সেগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিবিআই।