"ভাঙা পায়েই জেতা হবে, নবান্ন দখল হবে৷" বার্তা অভিষেকের
Connect with us

Uncategorized

“ভাঙা পায়েই জেতা হবে, নবান্ন দখল হবে৷” বার্তা অভিষেকের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ মার্চ:একুশে নির্বাচনে বঙ্গ দখলের লড়াইয়ে মরিয়া শাসক বিরোধী সকলে। এবারের নির্বাচনে সকলের নজর নন্দীগ্রামে। কারণ সেখানেই একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ত্যাগী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

রবিবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে আহত হওয়ার পর এই প্রথম কোনও সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে করেই পাড়ি দিলেন গোটা রাস্তা। মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ার কারণেই আজ হাঁটতে পারলেন না মহামিছিলে। একুশের ভোটে হিট স্লোগান “খেলা হবে”। সেই মিছিল শুরুর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভাঙা পায়েই খেলা হবে’ এবং বিজেপিকে বার্তা দিলেন, “ভাঙা পায়েই জেতা হবে, নবান্ন দখল হবে৷”পাশাপাশি রবিবার নন্দীগ্রাম দিবস। এই উপলক্ষ্যে এদিন টুইট করে মুখ্যমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সেদিন যাঁরা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁদের জন্য।

Continue Reading
Advertisement