রাজ্যের খবর
চিটফান্ড কান্ডে এবারে নোটিশ সাংসদ তথা সবংয়ের তৃণমূল প্রার্থীকে
নিউজ ডেস্ক, ১০ মার্চ : চিটফান্ড কান্ডে আবারও নড়েচড়ে বসল সিবিআই। এবারে আইকোর কান্ডে সিবিআই নোটিশ পাঠালো তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে। আইকোর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সাংসদকে।
যদিও এই বিষয়ে সাংসদ বলেন, “আমি এখনও পর্যন্ত কোনও নোটিস পাইনি।
তাই কোনও মন্তব্য করব না।” পাশাপাশি বেআইনি লেনদেনের অভিযোগও অস্বীকার করেন তিনি।সারদা-কাণ্ডের তদন্তে নেমে একাধিক প্রভাবশালীকে জেরা করেছে সিবিআই। উল্লেখ্য, গত ১২ বছর আগে তৈরি হওয়া একাধিক চিটফান্ড কোম্পানির গুলোর মধ্যে অন্যতম ছিল আইকোর। সামান্য বিনিয়োগ করে বেশী মুনাফা লাভের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছিল অনুকূল মাইতির সংস্থা। গত ২০১৭ সালে এই সংস্থা সাধারণ মানুষের কয়েক কোটি আত্মসাৎ করেছিল, এরই তদন্ত প্রক্রিয়ায় এদিন নোটিশ পাঠানো হল বর্ষীয়ান এই নেতাকে।
