জনস্রোত এড়াতে রামকৃষ্ণ দেবের জন্মতিথি অনুষ্ঠানে বন্ধ থাকবে বেলুড় মঠ
Connect with us

রাজ্যের খবর

জনস্রোত এড়াতে রামকৃষ্ণ দেবের জন্মতিথি অনুষ্ঠানে বন্ধ থাকবে বেলুড় মঠ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১০ মার্চ:আগামী ১৫ই মার্চ রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি। সেই উপলক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বেলুড় মঠ কতৃপক্ষ। জন্মতিথি উপলক্ষ্যে পূজার্চনা করা হলেও সেদিন বেলুড় মঠে নিষিদ্ধ থাকবে সাধারণ মানুষের প্রবেশ।

কেবলমাত্র মঠের সন্ন্যাসীরাই সেখানে উপস্থিত থাকবেন। তবে ওই দিনের সমস্ত অনুষ্ঠান সম্প্রচারিত করা হবে নেটমাধ্যমে। এরপর রবিবার অর্থাৎ ২১ মার্চও সাধারণ উত্‍সব অনুষ্ঠিত হবে না। ওই দিন‌ও বন্ধ থাকবে বেলুড়।বুধবার একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ।উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ২৫ মার্চ ২০২০ বন্ধ হয়েছিল মঠ। দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৫ই জুন মঠ খুললেও ফের ২রা অাগস্ট সাধারণ মানুষের জন্যে দরজা বন্ধ করে দেওয়া হয়। মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হয়ে পড়েন। এরপর পরিবর্তন করা হয় মঠে প্রবেশের সময়সূচী। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮:৩০ থেকে বেলা ১১ টা এবং বিকেল ৩:৩০টে থেকে বিকেল ৫ :১৫ পর্যন্ত খোলা থাকে মঠের দরজা। মঠ খুললেও খোলেনি মিউজিয়াম।প্রতি বছর রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষ্যে জনস্রোতে দেখা দেয় বেলুড় মঠে। তবে এবছর করোনা পরিস্থিতিতে প্রচন্ড ভীড়ে সামাজিক দুরত্ববিধি মেনে চলা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কতৃপক্ষ।

Continue Reading
Advertisement