রাজ্যের খবর
পায়ে গুরুতর চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়, আন্দোলনে নেতা কর্মীরা
নিউজ ডেস্ক, ১১ মার্চ : নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম ভোটের হাওয়া। পায়ে গুরুতর আঘাত নিয়ে এসএসকেএম
হাসপাতালে ভরতি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠিত হয়েছে ৯ সদস্যের মেডিক্যাল টিমও। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন মমতা। বৃহস্পতিবার সকালে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর। করা হতে পারে সিটি স্ক্যানও। এদিকে বিরুলিয়ার যেখানে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী, সেই এলাকা পরিদর্শনে গেলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। কথা বলেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অপরদিকে মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে গর্জে উঠেছে দলীয় নেতা কর্মীরা। বিরুলিয়ায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি কর্মীরা। পাশাপাশি এদিন শিয়ালদহ-হাসনাবাদ শাখার কদম্বগাছি স্টেশনে বিক্ষোভ। ব্যহত ট্রেন চলাচল। দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। অন্যদিকে বাবুল সুপ্রিয়-সহ বিরোধী শিবিরের নেতা-নেত্রীরাও সুস্থতা কামনা করলেও ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল।
