আবারও লকডাউনের পথে হাঁটল মহারাষ্ট্র
Connect with us

দেশ

আবারও লকডাউনের পথে হাঁটল মহারাষ্ট্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি : আবারও লকডাউনের পথে হাঁটল মহারাষ্ট্র। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ে বাড়তি সতর্ক করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। শুক্রবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০ এর গণ্ডি ছাড়াতেই তিনটি জেলায় কার্যত লকডাউন জারি করল রাজ্য প্রশাসন। পাশাপাশি জারি করা হয়েছে করোনা সংক্রান্ত একাধিক নিয়ম কানুন। অমরাবতী, যাভতমল ও আকোলা জেলাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় সে রাজ্যে মোট ৫৪২৭ জন করোনা আক্রান্তের হদিস মিলেছে। করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের একাধিক মন্ত্রী বিধায়কও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ট্যুইট করে জানান তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই একে একে করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় মন্ত্রিসভা থেকে। করোনা আক্রান্ত হন রক্ষা খাড়সে, জয়ন্ত পাটিল, রাজেন্দ্র সিংগলে, ওমপ্রকাশ বাবারাও কাদু। যার জেরে নড়েচড়ে বসে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি করোনার দাপটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিল মহারাষ্ট্র। করোনাকালীন সময়ে প্রতিনিয়ত রাজ্যে আক্রান্তের সংখ্যা লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। মৃতের সংখ্যাও ছিল খুব বেশী। তবে করোনা সংক্রমণ সারা দেশের পাশাপাশি মহারাষ্ট্রে কমতে শুরু করেছিল। কিন্তু হঠাৎই গত সপ্তাহে সমস্ত হিসেবে পার করে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়। এরপরই পর্যালোচনা বৈঠকে বসে সে রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। এরপরেই অমরাবতী, যাভতমল ও আকোলা জেলাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা যাভতমল। সেখানে আগামী দশ দিনের জন্য জারি থাকবে লকডাউন। পাশাপাশি মেনে চলতে হবে একাধিক স্বাস্থ্যবিধি। পাশাপাশি সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে। অপরদিকে আকোলা এবং অমরাবতী জেলাতেও বেশ কয়েকদিনের জন্য জারি থাকবে লকডাউন। ভিড় এড়াতে বন্ধ থাকবে সমস্ত বাজারও পাশাপাশি শুধুমাত্র ছাড় দেওয়া হবে জরুরী পরিষেবা ক্ষেত্রে। এছাড়া প্রকাশ্যে মাক্স ছাড়া কেউ ধরা পড়লেই পড়লেই তাকে ২০০ টাকা জরিমানা দিতে হবে প্রশাসনকে।