বিনোদন
মহিলা কমিশনের রোষানলে রণবীর এলাহাবাদিয়া! কিন্তু কেন ?
ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিতর্কিত ইউটিউবার তথা রণবীর এলাহাবাদিয়াকে দেশের শীর্ষ আদালত দ্য রণবীর শো চালু করার অনুমতি দিলেও এবার জাতীয় মহিলা কমিশনের কোপে পড়লেন তিনি। ভারতীয় সংস্কৃতি, পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। মা-বাবার যৌনতা নিয়ে মন্তব্য করে চারিদিকে ছি ছি পড়েছে। একটা বিতর্কিত মন্তব্যের জন্য বদলে গিয়েছে তাঁর জীবন। এবার জাতীয় মহিলা কমিশনের দপ্তরে পৌঁছেছেন রণবীর এলাহাবাদিয়া ।
আরও পড়ুনঃ“ভারতে অত্যাচারের ভয়” – রানার প্রত্যর্পণ আটকানোর আর্জরুন
বলিউড সূত্রে খবর, বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের দপ্তরে পৌঁছেছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। মা-বাবার যৌনতা নিয়ে কুৎসিত রসিকতার জেরেই মহিলা কমিশনের রোষানলে পড়তে হয়েছে রণবীরকে। জানা গিয়েছে, গত মাসে রণবীর এলাহাবাদিয়া, অপূর্ব মাখিজা ,সময় রায়না, যশপ্রীত সিং, আশিস চাঁচলানি, তুষার পূজারি, সৌরভ বোথরা এবং বলরাজ ঘাইদের মতো ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সমন পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন।
প্রত্যেকেই কোনো না কোনো সমস্যা, বাইরে ট্যুর করার মতো কোনও না কোনও কারণ দেখিয়ে সেটাকে এড়িয়ে গিয়েছেন। এমনকি খুনের হুমকির কারণ দেখিয়ে মহিলা কমিশনের কাছ থেকে রণবীর তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর করে ৬ মার্চ জেরার দিন নির্ধারণ করা হয়। তার ভিত্তিতেই বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে রণবীর এলাহাবাদিয়াকে।
