জন্মুকাশ্মীরে পৃথক দুটি ঘটনায় শহিদ এক পুলিশ কর্মী, খতম তিন কুখ্যাত লস্কর জঙ্গি
Connect with us

দেশ

জন্মুকাশ্মীরে পৃথক দুটি ঘটনায় শহিদ এক পুলিশ কর্মী, খতম তিন কুখ্যাত লস্কর জঙ্গি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৯ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার বীরওয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন এক পুলিশকর্মী। অপরদিকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার বাদিগাম অঞ্চলে সংঘর্ষে খতম হয়েছে তিন কুখ্যাত লস্কর জঙ্গি। জন্মুকাশ্মীর পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দেড়টা থেকে বদগামে সংঘর্ষ শুরু হয়।

পাশাপাশি শোপিয়ানেও সংঘর্ষ শুরু হয় জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মহম্মদ আলতাফ নামে এক পুলিশ কর্মী শহিদ হয়েছে। মনজুর আহমেদ নামে আরও এক পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে রাতে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের ঘিরে ফেলেন। তখন পাল্টা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে নিরাপত্তা রক্ষী উপর। নিরাপত্তারক্ষীরা পাল্টা জবাব দিলে তিন জঙ্গি খতম হয়। তবে ওই গোপন ডেরায় আর কেউ লুকিয়ে রয়েছে কি না তা জানতে এলাকায় তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তিন অজ্ঞাতপরিচয় জঙ্গি খতম হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তল্লাশি চলছে।’ কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ‘শোপিয়ানের সংঘর্ষে তিন লস্কর জঙ্গি খতম হয়েছে।’

Continue Reading
Advertisement