যানজট সমস্যার সমাধানে মোহনবাটীর বাস বে-র জায়গা জবরদখল মুক্ত করতে অভিযানে নামলো রায়গঞ্জ পুরসভা
Connect with us

রায়গঞ্জ

যানজট সমস্যার সমাধানে মোহনবাটীর বাস বে-র জায়গা জবরদখল মুক্ত করতে অভিযানে নামলো রায়গঞ্জ পুরসভা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ ফেব্রুয়ারি : রায়গঞ্জের মোহনবাটী এলাকার রাজ্যসড়কে নির্মিত বাস বে জবরদখল মুক্ত করতে শুক্রবার রাতে অভিযান চালালো রায়গঞ্জ পুরসভা। এদিন পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সাধারণ মানুষের স্বার্থে রায়গঞ্জ শহরকে গতিশীল করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুর চেয়ারম্যান।

উল্লেখ্য শহরের ব্যাস্ততম বাজার এলাকা মোহনবাটীর রাজ্যসড়কে প্রতিদিন যাত্রীবাহী বাস,ট্রেকার যাত্রী ওঠানো নামানোর কাজ করে। এর ফলে দিনের ব্যাস্ত সময়ে তীব্র যানজট তৈরী হয় এলাকায়। চলাফেরা করতে প্রচণ্ড সমস্যায় পড়তে হয় সাধারন মানুষকে। এই সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ও যানজট নিরসনে এই এলাকার রাস্তা সম্প্রসারন করে বাস বে তৈরী করে দেয় রায়গঞ্জ পুরসভা। কিন্তু নভেম্বর মাসে কাজ শেষ হবার পর বাস বে-র জায়গা দখল করে বে আইনী ভাবে ব্যাবসা চালাতে শুরু করেন কিছু ব্যাবসায়ী। পরবর্তীতে বাজার কমিটির সঙ্গে আলোচনা করে এই ব্যাবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে পুরসভা। কিন্তু নানান অজুহাতে বাস বে-র মধ্যেই ব্যাবসা চালিয়ে যেতে থাকেন তারা। এর ফলে যানজটের সমস্যা সমাধান অধরাই থেকে যায়। বহুবার ব্যাবসায়ীদের কাছে জায়গা ছেড়ে দেওয়ার আবেদন জানালেও কোনো কাজ হয় নি। শেষপর্যন্ত শুক্রবার রাতে এলাকা জবর দখল মুক্ত করতে আন্দোলনে নামে পুর কর্তৃপক্ষ। ভেঙে ফেলা হয় অস্থায়ী দোকান ঘরগুলি। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, ” আমরা সমস্ত দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। তা স্বত্বেও কিছু ব্যাবসায়ী বে আইনী ভাবে বাস বে-র মধ্যে ব্যাবসা করছিলেন। সাধারন মানুষের স্বার্থে ও যানজট মুক্ত শহর গড়ে তুলতেই এই অভিযান চালানো হয়েছে। ” পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তাদের বক্তব্য বে আইনী দোকান ও পার্কিং এর কারনে এলাকা দিয়ে চলাফেরা করা যেত না। বাস বে-দখলমুক্ত হলে যানজটের সমস্যা শেষ হবে।