পুজোর আগে শিল্প সম্মেলনের প্রস্তুতি! নিশ্চিত বিনিয়োগে জোর শুভেন্দু সরকারের
Connect with us

রাজ্যের খবর

পুজোর আগে শিল্প সম্মেলনের প্রস্তুতি! নিশ্চিত বিনিয়োগে জোর শুভেন্দু সরকারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে শিল্পায়নের গতি ফেরাতে বড় পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর, দুর্গাপুজোর আগেই অনুষ্ঠিত হতে পারে নতুন সরকারের প্রথম শিল্প সম্মেলন (Industry Summit)। তবে এবার শুধু সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর বা বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবে দ্রুত শুরু হতে পারে এমন নিশ্চিত বিনিয়োগ (Investment) প্রকল্পের ঘোষণাতেই জোর দেওয়া হচ্ছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক শিল্পগোষ্ঠী শিল্পোন্নয়ন নিগম (Industrial Development Corporation) এবং শিল্প দফতরের কাছে বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়, শিল্প সচিব বন্দনা যাদব এবং সংশ্লিষ্ট আধিকারিকরা প্রতিটি প্রস্তাব খতিয়ে দেখছেন। আর্থিক সক্ষমতা, জমি গ্রহণের প্রস্তুতি এবং সম্ভাব্য কর্মসংস্থানের ভিত্তিতে কয়েকটি প্রকল্প চূড়ান্ত করা হবে, যেগুলির ঘোষণা শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই হতে পারে।

চলতি বাজেটে শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার ইনসেনটিভ (Incentive) ঘোষণা করেছে সরকার। শ্রমনির্ভর মাঝারি শিল্পকে দ্রুত উৎপাদনে আনাই এর মূল লক্ষ্য। পাশাপাশি অতীতে বন্ধ হয়ে যাওয়া প্রায় ২০ হাজার কোটি টাকার শিল্প ভর্তুকি প্রকল্প ধাপে ধাপে পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও রয়েছে।

শিল্পে গতি আনতে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গল-উইন্ডো ক্লিয়ারেন্স (Single Window Clearance) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক (Investment Promotion Framework), নতুন ল্যান্ড ব্যাঙ্ক (Land Bank), আর্বান ল্যান্ড সিলিং আইনে সংশোধন, ২৪ ঘণ্টা ব্যবসা পরিচালনার অনুমতি, সিন্ডিকেট ও তোলাবাজি রুখতে কঠোর আইন, স্টার্ট-আপ (Startup) নীতি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) নীতি এবং কলকাতা স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবনের মতো উদ্যোগও নেওয়া হচ্ছে।

Advertisement
ads ads

সরকারের দাবি, এবার লক্ষ্য শুধু পরিসংখ্যান নয়, বাস্তবে কারখানা গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পমহলের আস্থা ফিরিয়ে আনা। ফলে সেপ্টেম্বরের শিল্প সম্মেলন নতুন সরকারের শিল্পনীতি ও অর্থনৈতিক ভাবনার অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হতে চলেছে।

Continue Reading
Advertisement ads