দেশ
আগামী মার্চ মাসে ধর্মঘটের ডাক ব্যাঙ্ককর্মীদের
নিউজ ডেস্ক , ০৯ ফেব্রুয়ারি : ২০২১ সাল পড়তে না পড়তেই ফের ধর্মঘটের ডাক ব্যাঙ্ককর্মীদের। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এই পদক্ষেপ বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা।
গত ১লা ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন ব্যাংক কর্মী ও আধিকারিকরা। এই ইস্যুতে মঙ্গলবার হায়দ্রাবাদে বৈঠক করা হয় ব্যাঙ্কিং ক্ষেত্রের ৯টি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এর পক্ষ থেকে। বৈঠকে আগামী মার্চ মাসে দেশব্যাপী ২ দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকে ধর্মঘট শুরু হবে বলে জানা গিয়েছে।
