এবার মধ্যপ্রদেশ, হতে পারে মদ নিষিদ্ধ, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Connect with us

দেশ

এবার মধ্যপ্রদেশ, হতে পারে মদ নিষিদ্ধ, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : বিহারের পর কি এবার মদ মুক্ত রাজ্য হতে চলেছে মধ্যপ্রদেশ? মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন,আমরা চাই মদ মুক্ত হোক মধ্যপ্রদেশ।

শুধু আইনি মাধ্যমে রাজ্যকে মদ মুক্ত করা সম্ভব নয়৷ এর জন্য জরুরী সাধারণ মানুষকে এগিয়ে আসা। কারণ তাদের সমর্থন পেলেই রাজ্যকে মদ মুক্ত করা সম্ভব। মানুষ যাতে অ্যালকোহল জাতীয় তরল বা মদ্যপান বন্ধ করেন সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি রাজ্যকে মদ মুক্ত করতে সরকারের পক্ষ থেকে নানা সচেতনতা মূলক প্রচার অভিযান চালানো হচ্ছে। মদমুক্ত হলে তবেই একটা সুন্দর একটা রাজ্য মানুষকে উপহার দিতে পারি।’ উল্লেখ্য এর আগে দেশের মধ্যে প্রথম বিহারে মদ নিষিদ্ধ করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ কুমারের এই কাজের ভূয়সী প্রশংসা করেন অনেকে। দাবি ওঠে অন্যান্য রাজ্যগুলিতেও মদ নিষিদ্ধ করা হোক। সেই পথেই হেঁটে এবার মদ নিষিদ্ধ হতে পারে মধ্যপ্রদেশে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের এই মন্তব্যের প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে রাজ্যের মানুষের মধ্যে৷ তবে অধিকাংশ মানুষই স্বাগত জানানোর পক্ষে।