দেশ
করোনা টিকা নেওয়ার কিছু সময় বাদেই মৃত্যু সাফাই কর্মীর, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের
নিউজ ডেস্ক , ০১ ফেব্রুয়ারি : করোনার টিকা দেওয়ার কিছু সময় বাদেই গুজরাটে এক সাফাই কর্মীর মৃত্যুতে আলোড়ন ছড়িয়ে পড়েছে৷ মৃত ওই যুবকের নাম জিগনেশ সোলাঙ্কি। তিনি বদোদরা মহানগর পালিকার সাফাই কর্মী ছিলেন। পরিবারের অভিযোগ, করোনা টিকা দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও স্বাস্থ্য দফতর তা মানতে নারাজ। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
৩০ বছরের তরতাজা এক যুবককে করোনা টিকা দেওয়ার কিছুক্ষণ সময় বাদেই মৃত্যুর ঘটনা ঘটল। আর এনিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে গুজরাটে। জানা গেছে বদোদরা পৌরসভার সাফাই কর্মী পদে কর্মরত ছিল জিগ্নেশ সোলাঙ্কি নামের ওই যুবক। রবিবার তাকে কোন ভ্যাকসিন দেওয়া হয়। তারপর বাড়িতে যাওয়ার কিছুক্ষণ বাদেই অচৈতন্য হয়ে পড়ে ওই সাফাই কর্মী। পরে এস এসজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী দিব্যা সোলাঙ্কির অভিযোগ,’স্বামীকে করোনা টিকা যে দেওয়া হয়েছে সেব্যাপারে তারা কিছুই জানতেন না এবং কি তাদেরকে আগে থেকে এবিষয়ে কিছুই জানানো হয়নি। তাদের সন্দেহ করোনা টিকা দেওয়ার পর তাঁর স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যুর ঘটনা ঘটে।’ অন্যদিকে এই অভিযোগ মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর। এস এস জি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক রঞ্জন আইয়ার বলেন, জিগনেশ সোলাঙ্কি নামে ওই যুবককে রবিবার পুরসভার ভ্যাকসিন শিবিরে টিকা দেওয়া হয়েছিল। টিকা দেওয়ার পর আধাঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দেওয়ায় বাড়ি চলে যান। এরপর বাড়ি থেকে অচেতন অবস্থায় নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করি। আমাদের কাছে খবর রয়েছে দীর্ঘ ছয় মাস আগে ওই যুবকের হৃদযন্ত্রে সমস্যা হয়েছিল কিন্তু তার চিকিৎসা যথাযথ হয়নি। আমাদের সন্দেহ হৃদ্যযন্ত্র বিকল হয়ে পড়াতেই তার মৃত্যু হতে পারে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে বিষয়টি।
