২০২১ এর বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রীর
Connect with us

দেশ

২০২১ এর বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ ফেব্রুয়ারি : পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার২০২১ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ। এবারের বাজেটে প্রবীণদের জন্য কর ব্যবস্থায় বড়সড় ছাড় দিল কেন্দ্রীয় সরকার। আগামী অর্থবর্ষ থেকে ৭৫ বছর এবং তার বেশি বয়সের মানুষদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে না।

তবে যে প্রবীণরা শুধুমাত্র পেনশনের টাকায় নির্ভরশীল, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রয়োজ্য হবে। প্রবীণ নাগরিকদের উপার্জিত সুদের পুরোটাই করমুক্ত করা হয়েছে ৷ উল্লেখ্য, রি-ওপেনিং অ্যাসেসমেন্টের সময়সীমারও বদল হল বাজেটে। এবার থেকপ ছয় বছরের পরিবর্তে তা তিন বছর করা। এছাড়াও এদিন অর্থমন্ত্রী বলেন, দেশের সব শ্রমিকদের জন্য ইএসআই এর ব্যবস্থা করা হবে। পরিযায়ী শ্রমিকদের স্বল্প মূল্যে ঘর ভাড়া দেওয়া হবে।

Continue Reading
Advertisement