বিধায়ক পদও ছাড়লেন রাজীব
Connect with us

রাজনীতি

বিধায়ক পদও ছাড়লেন রাজীব

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ জানুয়ারী : মন্ত্রীত্ব আগেই ছেড়েছিলেন। এবার ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকেও। শুক্রবার জল্পনার মধ্যেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে রাজ্য বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। তাই আগামীদিনেও রাজনীতিতেই থাকব। তবে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে স্পষ্ট করেন নি তরুণ রাজনীতিবিদ। এবিষয়ে রাজনৈতিক অবস্থান কী হবে তা শীঘ্রই জানাবেন বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা রাজ্যে তিন দিনের সফরে আজই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর হাত ধরেই হয়ত বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। স্বচ্ছভাবমূর্তির নেতা বলে পরিচির রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বেরিয়ে আসায় দলের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্ব। তবে আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বলে খবর।

Continue Reading
Advertisement