রাস্তা তৈরির জন্যে ঘর ভাঙ্গা হলেও, উপযুক্ত আর্থিক সহয়তা না পেয়ে অসহায় অবস্থা এক পরিবারের
Connect with us

উত্তর দিনাজপুর

রাস্তা তৈরির জন্যে ঘর ভাঙ্গা হলেও, উপযুক্ত আর্থিক সহয়তা না পেয়ে অসহায় অবস্থা এক পরিবারের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২৪ জানুয়ারী : ক্ষতিপূরণের প্রতিশ্রুতি পেয়ে রাস্তা তৈরির জন্যে ঘর ভাঙার পর কেটে গিয়েছে দুই মাস। এখনো পর্যন্ত ক্ষতিপূরন না পেয়ে অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর এলাকার একটি পরিবার।

জানা গেছে, মাটির রাস্তা পাকা করারা জন্য স্থানীয় বাসীন্দা এসমাতুন বেগমের একটি মাত্র ঘড় ভেঙ্গে ফেলার জন্য স্থানীয়রা জোর করতে থাকে। রাস্তার জায়গা দখল করে তারা বাড়ি করে আছে এমন অভিযোগে সরব হয় স্থানীয়রা। বাড়ি না ভাঙলে এলাকা ছাড়া করা হবে, স্থানীয়রা এমন হুমকিও দেয় বলে অভিযোগ। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে নিজেদের ঘড় ভেঙে দেন এবং মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে পাশেই টিনের ঘড় তৈরি করেন। ঘটনার পর কেটে গিয়েছে দুই মাস।

এসমাতুন বেগম বলেন, নতুন রাস্তা তৈরি হয়েছে, তাই পাড়ার লোক চাপ দিয়ে আমাদের ঘড় ভাঙতে বলে। প্রধান আশ্বাস দিয়েছিল ক্ষতিপূরণের। তবে এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাইনি দুই মাস ধরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। কেউ আমাদের সাযায্যে এগিয়ে আসছে না।
অপরদিকে এই বিষয়ে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদ্দাম হুসেন বলেন, ওই পরিবার রাস্তার জমি দখল করে বাড়ি করে ছিল দীর্ঘদিন ধরে। এখন রাস্তা তৈরি হয়েছে তাই তাদের সরে যেতে বলা হয়েছে। তবে সরকারি ভাবে কোনো আর্থিক অনুদান পায় তবে অবশ্যই তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।