দেওয়াল দখল ঘিরে তৃণমূল বিজেপির কাজিয়া
Connect with us

উত্তর দিনাজপুর

দেওয়াল দখল ঘিরে তৃণমূল বিজেপির কাজিয়া

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ২৩ জানুয়ারী : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দেওয়াল দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। শনিবার দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে বাকবিতন্ডায় উত্তেজনা ছড়ায়। বিজেপির বিরুদ্ধে তাদের দেওয়াল দখলের অভিযোগ এনেছে তৃণমূল ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

আসন্ন বিধানসভা নির্বাচনে এখনও চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয় নি কোনো দলেরই। অথচ তৃণমূল কংগ্রেসের দখল করা দেওয়াল পাল্টা দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীতে। ইসলামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীতে তৃণমূলের দখল করা বেশ কয়েকটি দেওয়াল লিখনের উপর বিজেপি পাল্টা লিখন করেছে বলে অভিযোগ তৃণমূলের।ইসলামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মানিক দত্তর অভিযোগ, তাদের দখল করা দেওয়াল অনৈতিকভাবে বিজেপি দখল করে শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপি দখলের রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

Continue Reading
Advertisement