গঙ্গারামপুরে গন্ডগোল ও খুনে ধৃত ৮, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা
Connect with us

দক্ষিণ দিনাজপুর

গঙ্গারামপুরে গন্ডগোল ও খুনে ধৃত ৮, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ২০ জানুয়ারী : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায় গন্ডগোল ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ৷ পাশাপাশি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে এলাকাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায় গন্ডগোল ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ৷ পাশাপাশি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে এলাকাতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড কার্তুজ ও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুলিশি সূত্রে জানা গেছে ধৃত ৮ জনের নাম মূল অভিযুক্ত সুমন দাসের বাবা অনিল দাস, ভাই অলোক দাস, হীরেন সরকার, ভক্ত রায়, রীতা সরকার, পারুল রায়, দীপালী দাস ও কৌশিক রায়। এর মধ্যে অনিল দাস ও অলোক দাসকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য মঙ্গলবার দুপুরে শুকদেবপুর এলাকায় গণ্ডগোলের জেরে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকারের মৃত্যু হয়। পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে সঞ্জিত সরকার নামে এক তৃণমূল কর্মী খুন হন৷ অভিযোগ ওঠে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ওই দুজন খুন হন। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, খুনের ঘটনায় একটি এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আরও একটি মামলা রুজু হয়েছে। খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও বোমা, কার্তুজ। অন্যদিকে বাড়িতে আগুন লাগানোর ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে৷ তবে মূল অভিযুক্ত সুমন দাস এলাকা থেকে গা ঢাকা দেওয়ায় তার বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে।