দেশ
উদ্ধব ঠাকরের রাজ্যে হাসপাতালে আগুনে পুড়ে মারা গেল দশ শিশু
নিউজ ডেস্ক , ০৯ জানুয়ারী : মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালে আগুন ঝলসে মৃত্যু হল দশ সদ্যোজাত শিশুর। মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা ৷ ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এবং ভান্ডারা জেলা কালেক্টের ও এসপির সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।
শিশুদের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। জানা গেছে, রাত ২টো নাগাদ হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিট (Sick Newborn Care Unit) বিভাগে আগুন ধরে যায়। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। কোনক্রমে ৭ শিশুকে তড়িঘড়ি বের করে বাইরে আনা হলেও আগুনেই ঝলসে মৃত্যু হয় দশ শিশুর৷ হাসপাতালের সিভিল সার্জেন প্রমোদ খান্ডাতে জানিয়েছেন, ওই ইউনিটে মোট ১৭ সদ্যোজাত শিশু ভরতি ছিল। কিন্তু শনিবার ভোরে আফুন জ্বলতে দেখেন সেখানে কর্তব্যরত নার্সরা৷ অনেক চেষ্টা করেও দশ শিশুকে বাঁচানো যায় নি।
শর্ট সার্কিস থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছে প্রশাসন৷ মর্মান্তিক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই তিনি ওই ভান্ডারা জেলার ডিএম এবং এসপির সঙ্গে কথা বলেছেন৷
