কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে আবারও আত্মঘাতী এক কৃষক
Connect with us

দেশ

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে আবারও আত্মঘাতী এক কৃষক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ জানুয়ারী : কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। জোরালো আন্দোলন চলছে রাজধানী দিল্লির বুকে। এবারে কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে আবারও আত্মঘাতী হলেন আরো এক কৃষক। শনিবার দিল্লি হরিয়ানা সিংঘু সীমানায় বিষ খেয়ে আত্মঘাতী হন এক কৃষক।

তার নাম অমরিন্দর সিং (৪০)। তার বাড়ি পাঞ্জাবের ফতেপুর এলাকায়। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় ওই কৃষক প্রতিবাদ মঞ্চের পেছনে গিয়ে বিষ পান করেন। এরপরই তিনি মঞ্চের সামনে এসে পড়ে যান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই নিয়ে এক মাসে দুজন আন্দোলনকারী কৃষক আত্মহত্যা করলেন। এর আগে দিল্লি গাজিয়াবাদ সীমানায় আত্মহত্যা করেছিলেন উত্তর প্রদেশের এক কৃষক। তার নাম কাশ্মীর সিং লাদি (৭৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয় সুইসাইড-নোটও। তাতে কৃষি বিল বাতিলের দাবিতে জোরালো দাবি ছিল।

উল্লেখ্য, কেন্দ্রের কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি তার আঁচ এসে পড়েছে রাজধানী দিল্লির বুকেও। একাধিকবার বৈঠকে বসেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এবং আন্দোলনরত কৃষক সংগঠনগুলির। তবে এখনো পর্যন্ত বৈঠকে কোনো সমাধান সূত্র বের হয়নি। কৃষকদের দাবি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই কৃষিবিল বাতিল করতে হবে। আবার সরকারের তরফে জানানো হয়েছে, যে কৃষি বিল আনা হয়েছে তা কৃষকদের সুরক্ষার স্বার্থে। রবিবার একটি হাসপাতালে ময়না তদন্ত করা হবে ওই কৃষকের। ময়নাতদন্তের পর মৃত ওই কৃষকের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Continue Reading
Advertisement