প্রয়াত হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি
Connect with us

দেশ

প্রয়াত হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ জানুয়ারী : প্রয়াত হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইঝি তথা শরৎচন্দ্র বসুর ছোট মেয়ে চিত্রা বসু ঘোষ। বৃহস্পতিবার সকালে কলকাতার নিজ বাসভবনে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু-রহস্য ঘিরে বিতর্ক আজও অব্যাহত। পাশাপাশি এখনও হদিশ মেলেনি আজাদ হিন্দ ফৌজের সংগৃহীত তহবিল ও সম্পদের।

সে সবের পরিণতি খুঁজে বের করতে কেন্দ্রীয় সরকারের তরফে শ্বেতপত্র প্রকাশ বা কমিশন গড়ার দাবি তুলে ছিলেন চিত্রাদেবী।চিত্রাদেবীর স্বামী, বিশিষ্ট স্থপতি সুবিমল ঘোষ ছিলেন কলকাতার প্রাক্তন শেরিফ। বর্তমানে তাঁর ছেলেমেয়েরা রয়েছেন। বাবা শরৎচন্দ্র বসুর সান্নিধ্যেই সমাজসেবামূলক কাজে তাঁর হাতেখড়ি। রাজনীতির ময়দানে এসে ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্যও ছিলেন চিত্রাদেবী। পাশাপাশি লেডি ব্র্যাবোর্ন কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান চিত্রাদেবী কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়েও অতিথি অধ্যাপিকা হিসেবে কাজ করেছেন। চিত্রা বসু ছিলেন হাতে গোনা জীবিত ব্যক্তিত্বদের মধ্যে একজন, যাঁর সঙ্গে নেতাজির সরাসরি সাক্ষাৎ হয়েছিল। চিত্রা দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Continue Reading
Advertisement