দ্রুত ওজন কমাতে চান? খালি পেটে পান করুন এই বিশেষ পানীয়
Connect with us

বিবিধ

দ্রুত ওজন কমাতে চান? খালি পেটে পান করুন এই বিশেষ পানীয়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ জানুয়ারী : চিনির বিকল্প হিসেবে স্বাস্থ্যকর উপাদান গুড়। পাশাপাশি শরীরের জন্যেও বেশ উপকারী। বিশেষ করে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে গুড়। এমনই এক পানীয় হল গুড় ও লেবুর জুস। কিন্তু কী ভাবে কাজ করে এটি? জানুন বিশদে।

গুড়ে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি১, বি৬ এবং সি। এছাড়া শরীরের জন্য প্রয়োজনীয় ফাইবার পাওয়া যায় গুড় থেকে। এছাড়াও গুড় শরীরের মৌল বিপাকীয় হারের পরিমাণ বাড়িয়ে দেয়। যার ফলে দ্রুত ওজন কমানো যেতে পারে। শরীরের জন্য ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে গুড়। ফলে মেটাবলিজম ক্ষমতা বাড়ে। একই সঙ্গে ক্যালোরি গলাতেও সাহায্য করে গুড়। যে কোনো ধরনের খাবার খাওয়ার পর এক টুকরো গুড় খেলে সেটি হজমে সাহায্য করে। পাশাপাশি গুড় শ্বাস-প্রশ্বাস এবং পাচনতন্ত্র পরিষ্কার করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। অন্যদিকে লেবুতে রয়েছে ভিটামিন সি। লেবুর জুস শরীরকে হাইড্রেটড রাখে এবং মেটাবলিজমও বাড়ায়। লেবু ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। লেবুতে প্রচুর পলিফেনল অ্যান্টিঅক্সিড্যান্টস রয়েছে। পলিফেনল ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে শরীরের বিপুল পরিমাণ ফ্যাটকে দমন করে। একই সঙ্গে লেবু শরীরে যেমন এইচডিএল কোলেস্টেরল বাড়ায় অন্যদিকে আবার এলডিএল কোলেস্টেরল কমায়। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট সামগ্রী কোষকে ফ্রি র‍্যাডিকেলে ক্ষতি থেকে রক্ষা করে। এ ক্ষেত্রে প্রথমে এক গ্লাস ঈষৎ উষ্ণ জলে এক চা চামচ গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে।এরপর সেই পানীয়তে এক চা-চামচ পরিমাণ লেবুর রস যোগ করলে তৈরি হয়ে যাবে গুড়-লেবুর বিশেষ পানীয়। ডায়েট বিশেষজ্ঞদের মতে, দ্রুত ওজন কমাতে প্রতি দিন খালি পেটে এই পানীয় পান করা যেতে পারে।

Continue Reading
Advertisement