কাগজের কাপে তো চা পান করছেন, কিন্তু জানেন কি এটি কতটা নিরাপদ !
Connect with us

বিবিধ

কাগজের কাপে তো চা পান করছেন, কিন্তু জানেন কি এটি কতটা নিরাপদ !

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ নভেম্বর : প্রিয় পানীয় এর কথা উঠলে বেশির ভাগ মানুষেরই পছন্দের প্রথম সারিতে থাকে চা-এর নাম। বাড়িতে হোক বা বাইরে চা পেলে ক্লান্তি যেন নিমেষেই কোথায় পালিয়ে যায়। বাড়ীতে চা পানের ক্ষেত্রে সমস্যা হয় না কারণ বাড়ীতে প্রত্যেকেরই নিজস্ব কাপ থাকে৷ কিন্তু সমস্যা হল বাইরে। বাইরে চা পান করলে বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের নির্ভর করতে হয় কাগজের কাপের ওপর।

তবে বিশেষজ্ঞরা বলছেন, কাগজের কাপে চা পান বিপদজনক। সম্প্রতি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।দিন যত পালটাচ্ছে, সময় যত এগোচ্ছে, পরিবর্তন হচ্ছে প্রায় সব কিছুর। অত্যাধুনিক জিনিস আসছে বাজারে। যা প্রভাব ফেলছে আমাদের লাইফস্টাইলে। কিছু দিন আগেও চায়ের দোকানে কাচের গ্লাসে চা খাওয়ার প্রচলন ছিল। আজকাল প্রায় সব জায়গাতেই কাগজের কাপ ব্যবহৃত হয়। বিশেষ করে, অনুষ্ঠান-বাড়ি, রাস্তার কোনও চায়ের দোকান বা অফিসে এর ব্যবহার সবচেয়ে বেশি হয়।  এক গবেষণায় জানা গিয়েছে, কাগজের কাপ তৈরিতে ব্যবহৃত হয় হাইড্রোফোবিক ফিল্ম। সেই কাপে চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকারক।কাগজের কাপে গরম চা পড়ার পর হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এরপর সেই কণা চায়ের সাথে মিশতে শুরু করে। যে কারণে গরম জল অথবা গরম চা কোনটাই এই ধরনের কাপে খাওয়া নিরাপদ নয়।গবেষকরা জানান, কাগজের কাপে ১০০ মিলি উষ্ণ তরল ১৫ মিনিট থাকলে তাতে ২৫০০০ মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়ে মিশে থাকে। তবে তা সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না।মাইক্রোপ্লাস্টিক কণা প্যালাডিয়াম, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মত একাধিক বিষাক্ত ধাতুর বাহক হিসাবে কাজ করে। পাশাপাশি এই সকল মাইক্রোপ্লাস্টিক একাধিক বিষাক্ত জৈব কণাও মানব শরীরে প্রবেশ করাতে সাহায্য করে। আর এসবের কারণে মানব শরীরের নানান ধরনের সংক্রমণ দেখা দেয়, পাশাপাশি তৈরি হয় নানান ধরনের সমস্যা। রোজ এই ধরনের ধাতু শরীরে প্রবেশ করলে তা শরীরে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সুস্থ থাকতে কাগজের কাপে চা পান করা থেকে বিরত থাকুন।

Continue Reading
Advertisement