ভাইরাল খবর
ছোটবেলার স্বপ্ন পূরণ, এমনি এক বিয়ে হয়েছে ভাইরাল! বর-কনে থেকে পুরোহিত পর্যন্ত সবাই যমজ
ডিজিটাল ডেস্কঃ বিয়ে মানেই সাধারণত আলো, সাজসজ্জা আর আনন্দের পরিবেশ। কিন্তু কেরলের (Kerala) কোট্টায়ামের চাঙ্গানাসেরিতে (Changanassery) হওয়া একটি বিয়ে সম্পূর্ণ আলাদা কারণে নজর কেড়েছে। কারণ এই বিয়ের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্রই ছিলেন যমজ (Twins)।
চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে (Metropolitan Church) অনুষ্ঠিত হয় এই বিশেষ বিয়ের অনুষ্ঠান। যেখানে বর, কনে, পুরোহিত এবং বেদির সহকারী—সবাই ছিলেন যমজ। এমন বিরল আয়োজনের ছবি ও খবর ছড়িয়ে পড়তেই তা সামাজিক মাধ্যমে (Social Media) ব্যাপক ভাইরাল হয়েছে।
এই বিয়েতে চাঙ্গানাসেরির বাসিন্দা কুঞ্জুমন থমাস ও জোমলের যমজ পুত্র অখিল কে থমাস এবং নিখিল কে থমাস বিয়ে করেন পাঠানামথিট্টার টমিচান ও মেরিকুট্টির যমজ কন্যা ম্যাগি মেরি থমাস ও মারিয়া মেরি থমাসকে।
A rare Catholic wedding in the Indian state of Kerala: twin sisters married twin brothers, with twin priests blessing the marriage and twin altar servers assisting at the altar pic.twitter.com/GLpw0F7chj
— Sachin Jose (@Sachinettiyil) July 31, 2026
অখিলের সঙ্গে ম্যাগি এবং নিখিলের সঙ্গে মারিয়ার বিয়ে সম্পন্ন হয়। পেশায় অখিল ও নিখিল দু’জনেই মার্চেন্ট নেভিতে (Merchant Navy) কর্মরত। অন্যদিকে, ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি (IT) ক্ষেত্রে কাজ করেন।
এই বিয়ের সবচেয়ে বড় চমক ছিল ধর্মীয় আচার সম্পন্ন করার ক্ষেত্রেও যমজদের উপস্থিতি। কাঞ্জিরাপল্লি ডায়োসিসের (Diocese) যমজ পুরোহিত ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল এবং ফাদার আজো পেঝুমকাট্টিল বিয়ের আচার সম্পন্ন করেন। তাঁদের সহযোগিতা করেন আরও এক যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।
যমজ বোন ম্যাগি ও মারিয়ার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, তাঁদের বিয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে চারপাশে শুধু যমজরাই থাকবেন। পরিবারের সহযোগিতায় শেষ পর্যন্ত সেই স্বপ্ন বাস্তব হয়।
যমজ পুরোহিতরা জানান, এমন বিয়ের আচার সম্পন্ন করা তাঁদের কাছেও এক বিশেষ অভিজ্ঞতা। তাঁদের কথায়, একই সঙ্গে জন্ম নেওয়া দুই জুটি এবার একই দিনে নতুন জীবনের পথচলা শুরু করেছেন—যা সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে।
এই অভিনব ‘টুইন ওয়েডিং’ (Twin Wedding) এখন শুধু কেরল নয়, গোটা দেশের মানুষের কাছে এক ব্যতিক্রমী ভালোবাসার গল্প হয়ে উঠেছে।
