সুস্থ অময়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুম্বই সিটি এফসির ফুটবলারের ছবি
Connect with us

ভাইরাল খবর

সুস্থ অময়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুম্বই সিটি এফসির ফুটবলারের ছবি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ মার্চ : আইএসএল এর ফাইনালে খেলা চলাকালীন হঠাৎই চোট পান মুম্বই সিটি এফসির ফুটবলার অময় রানাওয়াডে। প্রথমার্ধ শেষের ঠিক আগেই এই ঘটনাটি ঘটে। গুরুতর চোট পেয়ে মাঠেই জ্ঞান হারিয়েছিলেন ওই ফুটবলার। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অময়কে।

যে কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। সেই ছবি টিভির পর্দায় সরাসরি দেখেছিলেন অসংখ্য ফুটবলপ্রেমীরা। মাঠেই তার সতীর্থরা অময়ের সুস্থতা কামনায় প্রার্থনা করছিলেন। শনিবার রাতে খবর আসে অময় সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালের বেডে শুয়ে তিনি তার দল মুম্বাই সিটি এফসির চ্যাম্পিয়ন হওয়ার খবরও শুনেছেন। এমনকি তার সতীর্থরা ট্রফি নেওয়ার সময় অময়ের জার্সিও সঙ্গে রেখেছিলেন। তবে রবিবারের ছবিটা তাক লাগিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসির সমর্থকদের। চ্যাম্পিয়ন ট্রফি এবং শিল্ডের সঙ্গে অময়ের একটি ছবিও পোস্ট করা হয়েছে মুম্বাই সিটি এফসি দলের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকেও। এবারের এই আইএসএলে মুম্বাই সিটি এফসির হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে অময়। দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তার সুস্থতার খবরেও আনন্দ ফুটবল অনুরাগীদের মধ্যে।

Continue Reading
Advertisement