বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় বদল! আজ থেকে পিঙ্ক কার্ড আবেদন শুরু, কোথায় ও কীভাবে করবেন আবেদন? 
Connect with us

ভাইরাল খবর

বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় বদল! আজ থেকে পিঙ্ক কার্ড আবেদন শুরু, কোথায় ও কীভাবে করবেন আবেদন? 

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে (Government Bus) বিনামূল্যে যাতায়াতের সুবিধা আরও সহজ ও সুশৃঙ্খল করতে আজ থেকে চালু হল পিঙ্ক কার্ড (Pink Card)। এতদিন আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID) বা অন্যান্য সরকারি পরিচয়পত্র দেখিয়ে ফ্রি বাস পরিষেবার সুবিধা পাওয়া গেলেও, এবার থেকে ধাপে ধাপে পিঙ্ক কার্ডই হবে মূল পরিচয়পত্র।

পরিবহন দফতর (Transport Department) জানিয়েছে, অনলাইন (Online)অফলাইন (Offline)— দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিঙ্ক কার্ডের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নাম ও মোবাইল নম্বর (Mobile Number) দিয়ে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় নথি (Documents) আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর একটি রিসিট (Receipt) দেওয়া হবে, যা সংরক্ষণ করে রাখতে হবে।

অফলাইনে আবেদন করতে গ্রামীণ এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট বিডিও (BDO) অফিসে এবং শহর বা পুরসভা এলাকার বাসিন্দাদের পৌরসভায় (Municipality) গিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যাচাই (Verification) সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীকে পিঙ্ক কার্ড প্রদান করা হবে।

প্রয়োজনীয় নথি: আধার কার্ড, ভোটার কার্ড (সংশোধিত ভোটার তালিকায় নাম থাকা আবশ্যক), পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার শংসাপত্র (Residence Certificate), স্ট্যাম্প সাইজ ছবি (Passport Size Photo) এবং সচল মোবাইল নম্বর।

Advertisement
ads ads

সরকারের দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের নিরাপদ, সাশ্রয়ী ও সহজ গণপরিবহন (Public Transport) নিশ্চিত করা। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেতে বাসে ওঠার সময় কন্ডাক্টরকে পিঙ্ক কার্ড দেখাতে হবে। যদি আবেদনের পরেও কার্ড হাতে না পৌঁছায়, তাঁদের ক্ষেত্রে ভবিষ্যতে কী ব্যবস্থা থাকবে, সে বিষয়ে এখনও আলাদা কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি।

Continue Reading
Advertisement ads