খেলার খবর
ভারতীয় টি-টোয়েন্টিতে নতুন যুগ শুরু! অধিনায়ক হলেন শ্রেয়স আইয়ার, দলে বৈভবের বিস্ময়!
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে বড়সড় রদবদল করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ এবং ২০২৬ এশিয়ান গেমসকে সামনে রেখে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সহ-অধিনায়ক তিলক বর্মা (Tilak Varma)। সবচেয়ে বড় চমক, দলে জায়গা পেয়েছে মাত্র ১৫ বছর বয়সি ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। একইসঙ্গে নির্বাচকদের নজরে এসেছেন প্রিন্স যাদবও।
Here’s a look at #TeamIndia‘s squad for the Asian Games 2026 in Japan this September 👏#AsianGames pic.twitter.com/euMfmhWEcN
— BCCI (@BCCI) June 6, 2026
অন্যদিকে, দীর্ঘদিন পর দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া ও রিঙ্কু সিংয়ের মতো তারকারাও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে গেছেন। নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। সেখানে জানানো হয়, আইপিএলে নেতৃত্ব ও পারফরম্যান্সের ভিত্তিতেই শ্রেয়সকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচক প্রধান অজিত আগরকর জানান, তরুণ প্রতিভাদের সুযোগ দিতেই এই নতুন রোডম্যাপ তৈরি হয়েছে।
Presenting #TeamIndia‘s T20I squads for the tours of England & Ireland 2026 🇮🇳#ENGvIND | #IREvIND pic.twitter.com/f84kSSAIDf
— BCCI (@BCCI) June 6, 2026
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষাণ (Ishan Kishan), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আর্শদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) সহ একাধিক তারকা। বিশেষভাবে নজর কাড়ছে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি। অভিষেক হলে তিনি ভেঙে দিতে পারেন একাধিক বয়স-রেকর্ড।
ক্রিকেট মহলের মতে, এটি ভারতীয় টি-টোয়েন্টি দলে এক নতুন যুগের সূচনা।
