খেলার খবর
বজ্রপাত ও বৃষ্টিতে ম্যাচ বাতিল, তবুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার সিরিজ় জিতে নিল ভারত
ডিজিটাল ডেস্কঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজের (Series) শুরু যেমন হয়েছিল বৃষ্টির (Rain) কারণে, শেষটাও তেমনই হল। ব্রিসবেনে (Brisbane) ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি বজ্রপাত (Lightning) ও প্রবল বৃষ্টির জেরে বাতিল ঘোষণা করা হয়। এর ফলে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অধিনায়কত্বে (Captaincy) ভারতের দুরন্ত রেকর্ড আরও একবার অক্ষুণ্ণ থাকল—চারটি ধারাবাহিক দ্বিপাক্ষিক (Bilateral) টি-টোয়েন্টি সিরিজে জয়ের কৃতিত্ব এবারও ভারতের দখলে।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। অস্ট্রেলীয় ফিল্ডাররা একাধিক ক্যাচ (Catch) ফেলায় জীবন পান অভিষেক শর্মা (Abhishek Sharma), যা কাজে লাগিয়ে শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে গড়েন ৫০ রানের জুটি। অভিষেক ২৩ ও শুভমন ২৯ রানে ব্যাট করছিলেন। তখন ভারতের স্কোর ছিল ৫.৫ ওভারে ৫২। ঠিক সেই সময়ই খেলা থামিয়ে দেওয়া হয়—স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (Indian Time 2:06 PM)।
🚨 Play has been suspended due to lightning.
Stay tuned for updates.
Scorecard ▶️ https://t.co/V6p4wdCkz1#TeamIndia | #AUSvIND
— BCCI (@BCCI) November 8, 2025
স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে (Giant Screen) ভেসে ওঠে সতর্কবার্তা—‘দুর্যোগ আসছে, খেলা বন্ধ রাখা হয়েছে’। দর্শকদের নিরাপত্তার কারণে লোয়ার স্ট্যান্ড (Lower Stand) থেকে সরিয়ে নেওয়া হয়। ক্রিকেটারদের দ্রুত মাঠ ছাড়তে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই প্রবল বজ্রপাত ও বৃষ্টি নেমে আসে।
দুই ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও খেলা আর শুরু করা সম্ভব হয়নি। শেষমেশ আবহাওয়ার কারণে আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিল ঘোষণা করে আম্পায়াররা (Umpires)। তবে ম্যাচ পরবর্তী সময়ে শুভমন গিল, অর্শদীপ সিং (Arshdeep Singh) সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার দর্শকদের অটোগ্রাফ (Autograph) দেন।
