গ্রুপ-সি চাকরির নামে ৫৫ লক্ষের প্রতারণা! টাকা নিয়েও চাকরি না দেওয়ায় গ্রেপ্তার একই পরিবারের ৩
Connect with us

প্রতারণা

গ্রুপ-সি চাকরির নামে ৫৫ লক্ষের প্রতারণা! টাকা নিয়েও চাকরি না দেওয়ায় গ্রেপ্তার একই পরিবারের ৩

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সরকারি গ্রুপ-সি (Group-C) পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১১ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ৫৫ লক্ষ টাকা প্রতারণার (Fraud) অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতেরা হলেন স্বরূপ দত্ত, তাঁর স্ত্রী শ্রাবণী দত্ত এবং তাঁদের পুত্র সৌরভ দত্ত। ধৃতরা প্রত্যেকেই বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। সোমবার ধৃতদের বর্ধমান সিজেএম (CJM) আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ৫ দিনের পুলিশ হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের বড়নীলপুর বালিডাঙার বাসিন্দা পিন্টু দাস গত বছর ৩০ জুলাই তাঁর পরিচিতদের মিলিয়ে মোট ৫৫ লক্ষ টাকা শ্রাবণী দত্তর হাতে তুলে দিয়েছিলেন। বিনিময়ে তাঁদের হাতে সরকারি নিয়োগপত্র (Appointment Letter), সার্ভিস বুক (Service Book) এবং প্রশিক্ষণের চিঠিও দেওয়া হয়েছিল। পরবর্তীতে পিন্টুবাবুরা জানতে পারেন যে, সমস্ত নথিপত্রই সম্পূর্ণ জাল (Fake)। এই নিয়ে আগেও অভিযোগ জানানো হলেও, তখন পুলিশ কোনো পদক্ষেপ করেনি। অবশেষে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের (Regime Change) পর পিন্টুবাবু পুনরায় লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকেই এই তিনজনকে গ্রেপ্তার করে।

রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে কারণ ধৃতরা সকলেই বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক (Former MLA) খোকন দাসের অত্যন্ত ঘনিষ্ঠ। খোকন দাসের বিরুদ্ধেও তোলাবাজি, জমি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ (Allegation) রয়েছে এবং সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এই প্রতারণা চক্রের মূল উৎস কোথায়, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement