বঙ্কিমচন্দ্রের 'বন্দে মাতরম' পেল সাংবিধানিক সুরক্ষাকবচ! জাতীয় সংগীতের সমমর্যাদায় উন্নীত করল কেন্দ্র
Connect with us

দেশের খবর

বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’ পেল সাংবিধানিক সুরক্ষাকবচ! জাতীয় সংগীতের সমমর্যাদায় উন্নীত করল কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের জাতীয় সংহতি ও দেশপ্রেমের ভাবাবেগকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ঐতিহাসিক সিদ্ধান্ত (Decision) নিল নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘বন্দে মাতরম’-কে এবার থেকে জাতীয় সংগীত ‘জনগণমন’-র সমান মর্যাদা (Equal Status) দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্রীয় ক্যাবিনেট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এখন থেকে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’-কে অসম্মান বা অবমাননা (Disrespect) করলে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে। ‘ন্যাশনাল অনার অ্যাক্ট’-এর সেকশন ৩ সংশোধন করে বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কোনও অনীহা বা অবমাননা প্রদর্শন করলে তিন বছরের কারাদণ্ড (Imprisonment) এবং আর্থিক জরিমানার (Fine) সংস্থান রাখা হয়েছে। ইতিপূর্বে এই আইনি সুরক্ষা কেবল জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সংগীতের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা (Guideline) অনুযায়ী, সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া ও বাজানো এখন থেকে বাধ্যতামূলক (Mandatory)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মূল গানের ৬টি স্তবকই গাওয়া আবশ্যিক করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি জাতীয় সংগীত ও রাষ্ট্রীয় গীত একসাথে পরিবেশিত হয়, তবে ‘বন্দে মাতরম’ আগে বাজাতে হবে। গানটি বাজার সময় প্রতিটি শ্রোতাকে সসম্মানে উঠে দাঁড়াতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের স্বাধীনতা সংগ্রামের এই অবিস্মরণীয় গানটি সর্বোচ্চ সাংবিধানিক (Constitutional) মর্যাদা লাভ করল।

Advertisement
ads