ভাইরাল খবর
সংস্কৃতি ও ঐতিহ্যের পুনরুজ্জীবন! রাজ্যের স্কুলে বাধ্যতামূলক করা হলো বন্দে মাতরম
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সমস্ত সরকারি স্কুলে এবার প্রার্থনার সময় বাধ্যতামূলকভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গান গাওয়ার নির্দেশ ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা। শিক্ষা দফতরের (Education Department) তরফে বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক ও শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, স্কুল শুরু হওয়ার সময় প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে ছাত্রছাত্রীদের। আলিপুরদুয়ারের প্রাথমিক স্কুল পরিদর্শক লক্ষ্মণা গোলে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দ্রুত লিখিত অর্ডার আসবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর মন্তব্য, “বিকৃত ইতিহাস (Distorted History) বদলের এটাই সঠিক সময়।” তিনি দাবি করেন, আগের সরকার এই গান কার্যকর হতে দেয়নি।
অন্যদিকে শিক্ষকদের সংগঠন ABRSM এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের মতে, ‘বন্দে মাতরম’ জাতীয় চেতনার অংশ এবং এটি স্কুলে ফিরিয়ে আনা ইতিবাচক পদক্ষেপ।
তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ছুটির পর থেকেই স্কুলগুলো নতুন প্রার্থনা কাঠামো চালুর প্রস্তুতি নিচ্ছে।

