রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে NDRF-এর ইন্টার্নশিপ! হাতে-কলমে বিপর্যয় মোকাবিলার পাঠ
Connect with us

উত্তর দিনাজপুর

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে NDRF-এর ইন্টার্নশিপ! হাতে-কলমে বিপর্যয় মোকাবিলার পাঠ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (Raiganj University) অনুষ্ঠিত হল এক অভিনব ইন্টার্নশিপ (Internship) কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ুয়াদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ ছিল এনডিআরএফ-এর (NDRF) সেকেন্ড ব্যাটেলিয়ানের একটি বিশেষ দল। মূলত পড়ুয়াদের সামনে বিপর্যয় মোকাবিলার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতেই এই উদ্যোগ।

এনডিআরএফ-এর প্রশিক্ষিত সদস্যরা ছাত্রছাত্রীদের হাতে-কলমে দেখান কীভাবে প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের (Disasters) সময় দ্রুত উদ্ধার কাজ (Rescue Operation) পরিচালনা করতে হয়। প্রশিক্ষণে উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জাম (Equipment), প্রাথমিক চিকিৎসা (First Aid) পদ্ধতি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শিক্ষামূলক এই ডেমোনস্ট্রেশনের (Demonstration) মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি সামলানোর গুরুত্বপূর্ণ পাঠ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের নিছক একাডেমিক জ্ঞানের (Academic Knowledge) গণ্ডি ছাড়িয়ে বাস্তব জীবনে দক্ষ ও সচেতন হতে সাহায্য করবে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরাও এই অভিজ্ঞতায় দারুণ খুশি এবং ভবিষ্যতে এমন আরও কর্মশালা আয়োজনের দাবি জানিয়েছেন।

Advertisement
ads