বিধানসভা ভোটের আগে তৎপরতা: দক্ষিণ দিনাজপুরে কত আবেদন বাতিল হলো, জানাল কমিশন
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বিধানসভা ভোটের আগে তৎপরতা: দক্ষিণ দিনাজপুরে কত আবেদন বাতিল হলো, জানাল কমিশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী ২৩শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন (Voter List Revision) প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা ভিত্তিক অ্যাডজুডিকেশন (Adjudication), বাতিল (Rejected) এবং গৃহীত (Accepted) ভোটারদের সংখ্যাতত্ত্ব তুলে ধরা হলো নিচে:

দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা ভিত্তিক পরিসংখ্যান:

  • কুশমণ্ডি: এখানে মোট অ্যাডজুডিকেশন (Adjudication) করা হয়েছিল ২৭,৯৫৪টি আবেদন। এর মধ্যে বাতিল (Rejected) হয়েছে ১৩,৫৭৫টি এবং গৃহীত (Accepted) হয়েছে ১৪,৩৭৯টি।

  • কুমারগঞ্জ: এই কেন্দ্রে ২৯,৬০৭টি অ্যাডজুডিকেশন (Adjudication) প্রক্রিয়ার মধ্যে ২০,৬৮৩টি আবেদন বাতিল (Rejected) হয়েছে এবং মাত্র ৮,৯২৪টি আবেদন মঞ্জুর বা গৃহীত (Accepted) হয়েছে।

  •  বালুরঘাট: জেলা সদরের এই কেন্দ্রে অ্যাডজুডিকেশন (Adjudication) হয়েছে ৬,৫৭৭টি। এর মধ্যে ৪,৭৭৯টি বাতিল (Rejected) এবং ১,৭৯৮টি আবেদন গৃহীত (Accepted) হয়েছে।

  •  তপন: তপন বিধানসভায় ১৫,৯০৬টি আবেদনের মধ্যে অ্যাডজুডিকেশন (Adjudication) শেষে ১১,২২৪টি বাতিল (Rejected) হয়েছে। এখানে গৃহীত (Accepted) আবেদনের সংখ্যা ৪,৬৮২।

  • গঙ্গারামপুর: এই কেন্দ্রে ২০,৪১৩টি অ্যাডজুডিকেশন (Adjudication) হয়েছে। বাতিল (Rejected) হয়েছে ১৩,০৩৭টি এবং নতুন ভোটার তালিকায় নাম উঠেছে বা গৃহীত (Accepted) হয়েছে ৭,৩৭৬টি।

  •  হরিরামপুর: হরিরামপুরে অ্যাডজুডিকেশন (Adjudication) হয়েছিল ৩১,৮০১টি। এর মধ্যে ১৩,৪৬০টি আবেদন বাতিল (Rejected) হলেও জেলার মধ্যে সর্বাধিক ১৮,৩৪১টি আবেদন গৃহীত (Accepted) হয়েছে।

নির্বাচন কমিশনের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, আসন্ন নির্বাচনে ত্রুটিমুক্ত ভোটার তালিকা (Clean Voter List) উপহার দিতে প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement