Connect with us

ভাইরাল খবর

বাংলায় বিশেষ ভোটার তালিকা সংশোধন কি আসন্ন? কমিশনের ইঙ্গিত ঘিরে জল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় কি হবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision–SIR)? রবিবার এই প্রশ্নে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner–CEC) জ্ঞানেশ কুমার। তাঁর সাফ কথা, শুধু বাংলা নয়, দেশের যে কোনও রাজ্যে এসআইআর (SIR) হবে কি না, কবে হবে— সেই সিদ্ধান্ত কমিশনের তিন কমিশনার যৌথভাবে নেবেন এবং উপযুক্ত সময়ে তা ঘোষণা করা হবে।

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কুমার স্পষ্ট জানান, “আমরা তিনজন কমিশনার একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। বাংলায় বা অন্য কোনও রাজ্যে বিশেষ সংশোধনী কবে হবে, সেই ঘোষণা যথাসময়ে করা হবে।”

উল্লেখ্য, এর আগে জুলাই মাসে কমিশন পশ্চিমবঙ্গের (West Bengal) শেষ বিশেষ সংশোধনের তথ্য প্রকাশ করে। জানা যায়, ২০০২ সালে হওয়া সেই সংশোধনের নথি এখনও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) ওয়েবসাইটে রয়েছে। তাতে ২৩ জেলার মধ্যে ১১টির তথ্য পাওয়া যায়— কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর ও বাঁকুড়া। মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কেবল ১০৩টির তথ্য তাতে অন্তর্ভুক্ত ছিল।

Advertisement
ads

তবে এই এসআইআরের সম্ভাবনাকে ঘিরেই শাসক তৃণমূল কংগ্রেসের (TMC) বিরোধিতা জোরদার হয়েছে। তাদের দাবি, বিহারে যেমন সংশোধনের নামে এনআরসি (NRC) চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাতেও একইভাবে ফাঁদ পাতা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বাংলায় তিনি কোনওভাবেই এসআইআর হতে দেবেন না। বুথ লেভেল অফিসারদের (BLO) উদ্দেশে তাঁর কড়া বার্তা— “কারও নাম কেটে দেবেন না, কাউকে অকারণে হয়রানি করবেন না।”

২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে নতুন করে ভোটার তালিকা সংশোধন হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়তে শুরু করেছে। কমিশনের পরবর্তী ঘোষণার দিকে তাকিয়ে এখন রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement
Developer