শুভেন্দুর কাঁধেই বড় দায়িত্ব? দুই কেন্দ্রেই প্রার্থী হতে পারেন বিরোধী দলনেতা
Connect with us

ভোটের খবর

শুভেন্দুর কাঁধেই বড় দায়িত্ব? দুই কেন্দ্রেই প্রার্থী হতে পারেন বিরোধী দলনেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) বাংলার রাজনীতিতে কি ফের একবার হাইভোল্টেজ মরণবাঁচন লড়াই (Life and Death Battle) দেখা যেতে চলেছে? সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তাঁরই খাসতালুক ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দাঁড় করানোর পরিকল্পনা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (Central Leadership)। ঠিক যেভাবে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে লড়াই করেছিলেন, এবার সেই একই রণকৌশল (Strategy) প্রয়োগ করতে চায় গেরুয়া শিবির।

সূত্র মারফত জানা গেছে, শুভেন্দু অধিকারী নিজের পুরোনো কেন্দ্র নন্দীগ্রাম ছাড়তে নারাজ। তাই তিনি একাধারে নন্দীগ্রাম এবং ভবানীপুর—উভয় কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা (Contest) করতে পারেন। দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনে হওয়া বৈঠকে শুভেন্দুর পাশাপাশি তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীকেও উত্তর কাঁথি থেকে প্রার্থী করার আলোচনা হয়েছে। বিজেপি এবার প্রার্থী ঘোষণায় কোনো দেরি (Delay) করতে চাইছে না, বিশেষ করে গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে মরিয়া।

এই জল্পনা ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া (Reaction) দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের রাজ্য সহ-সভাপতির দাবি, হেরে যাওয়ার ভয়েই শুভেন্দু দুটি আসনে লড়তে চাইছেন। তিনি প্রকাশ্য চ্যালেঞ্জ (Challenge) ছুঁড়ে বলেন, “সাহস থাকলে শুধু ভবানীপুরেই লড়ে দেখান শুভেন্দু।” নির্বাচনের নির্ঘণ্ট (Poll Schedule) ঘোষণার আগেই প্রার্থী তালিকায় ভবানীপুর কেন্দ্রের নাম রেখে বিজেপি বড় চমক দিতে পারে বলে রাজনৈতিক মহলের (Political Circles) ধারণা।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads