মোদীর সভার আগে 'বয়কট বিজেপি' পোস্টার, ব্রিগেডের পথে আক্রান্ত জেলা স্তরের কর্মীরা
Connect with us

রাজনীতি

মোদীর সভার আগে ‘বয়কট বিজেপি’ পোস্টার, ব্রিগেডের পথে আক্রান্ত জেলা স্তরের কর্মীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে (Assembly Election) পাখির চোখ করে আজ কলকাতায় ব্রিগেডে মেগাসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই সভাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা।

অভিযোগ, ব্রিগেডমুখী বিজেপির বাস লক্ষ্য করে হামলা (Attack) চালানো হয়েছে। বেলদায় বাসে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং কেশওয়াড়িতে বাস চালককে নামিয়ে মারধর (Assault) করা হয়েছে বলে অভিযোগ। বহু কর্মী-সমর্থক এতে চোট (Injured) পেয়েছেন। বিজেপি কর্মীদের দাবি, শাসকদলের মদতেই এই হামলা চালানো হয়েছে এবং তাঁদের দলীয় পতাকা (Party Flag) খুলে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্রিগেডের মঞ্চ সাজানো হয়েছে বিশেষ বাঙালিয়ানার ছোঁয়ায়। কোচবিহারের রাজবাড়ি থেকে দক্ষিণেশ্বর মন্দিরের কাটআউট-বিজেপি এবার প্রমাণ করতে মরিয়া যে তারা বাংলা সংস্কৃতির (Bengali Culture) পরিপন্থী নয়। তবে মোদীর আগমনের ঠিক আগেই শহরের ‘মা উড়ালপুল’ সহ বিভিন্ন জায়গায় ‘গো ব্যাক মোদী’ (Go Back Modi) ও ‘বয়কট বিজেপি’ লেখা হোর্ডিং ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বেনামি পোস্টার নিয়ে রাজনৈতিক চাপানউতোর (Political Tension) তুঙ্গে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে মোদীর এই সভা থেকে কী বার্তা আসে, এখন সেটাই দেখার।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads