৭টি গুরুতর অভিযোগ ও ১৯৩ সাংসদের স্বাক্ষর! জ্ঞানেশ কুমারের বিদায়ে মরিয়া বিরোধীরা
Connect with us

ভাইরাল খবর

৭টি গুরুতর অভিযোগ ও ১৯৩ সাংসদের স্বাক্ষর! জ্ঞানেশ কুমারের বিদায়ে মরিয়া বিরোধীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন সংঘাতের (Conflict) আবহ তৈরি করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণের (Removal) প্রস্তাব পেশ করল বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিশেষ উদ্যোগে আনা এই ইমপিচমেন্ট প্রস্তাবে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট ১৯৩ জন সাংসদের স্বাক্ষর (Signature) সংগৃহীত হয়েছে। যার মধ্যে লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬৩ জন সাংসদ রয়েছেন।

ইন্ডিয়া জোটের (INDIA Alliance) পক্ষ থেকে সংসদে জমা দেওয়া ওই নোটিসে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মোট ৭টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিরোধীদের দাবি, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি চরম পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ (Discriminatory behavior) করেছেন। এছাড়া নির্বাচনী জালিয়াতির (Electoral fraud) তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা এবং এসআইআর-এর (SIR) মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতির অপসারণের যে আইনি প্রক্রিয়া (Procedure), মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাই অত্যন্ত সাবধানতার সাথে আইনি দিক (Legal aspects) খতিয়ে দেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, সংসদের দুই কক্ষে এই প্রস্তাব জমা পড়ার পর এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার (Speaker) এবং রাজ্যসভার চেয়ারম্যান (Chairman)। প্রস্তাবটি গৃহীত (Admitted) হলে একটি তিন সদস্যের তদন্ত কমিটি (Inquiry Committee) গঠন করা হবে। কমিটির সবুজ সংকেত পেলেই সংসদে আলোচনা ও ভোটাভুটি (Voting) প্রক্রিয়া শুরু হবে। যদিও ইমপিচমেন্ট প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ এবং কঠিন, তবুও বিরোধীদের এই ঐক্যবদ্ধ অবস্থান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement
ads
Continue Reading
Advertisement