বিশ্বের খবর
ট্রাম্পের ‘রক্ত’ চেয়ে চরম হুঁশিয়ারি ইরানের আয়াতোল্লাহর! মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত
ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-মার্কিন যুদ্ধ (War) ষষ্ঠ দিনে পা দিয়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) সরাসরি খুনের হুমকি দিলেন ইরানের বর্ষীয়ান শিয়া ধর্মীয় নেতা আয়াতোল্লা আবদুল্লাহ জাভাদি আমোলি। দেশটির জাতীয় সংবাদমাধ্যমে (National Media) দেওয়া ভাষণে তিনি স্পষ্ট জানিয়েছেন, “অত্যাচারী আমেরিকার বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে, আমার ট্রাম্পের রক্ত চাই।”
বিশ্লেষকদের মতে, আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর পর ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে থেকে এই প্রথম কেউ প্রকাশ্যে এমন হিংসাত্মক আন্দোলনের (Violent movement) ডাক দিলেন। আমোলির দাবি, ইরান এখন এক বিরাট পরীক্ষার (Test) মুখে দাঁড়িয়ে আছে এবং ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার মোকাবিলা করাই এখন প্রধান লক্ষ্য।
যুদ্ধের ময়দানে পরিস্থিতি অত্যন্ত জটিল। গত পাঁচ দিনে ইরান প্রায় ৫০০ ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা জবাবে আমেরিকা ও ইজরায়েল ইরানের প্রায় ২০০০টি নিশানায় আক্রমণ চালিয়েছে, যার ফলে ইরানে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। বুধবার ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন টর্পেডো (Torpedo) ধ্বংস করায় প্রাণ হারিয়েছেন ৮৭ জন।
সংঘাত এখন আর ইরান-ইজরায়েলে সীমাবদ্ধ নেই। ইরাক, কুয়েত, সৌদি আরব এবং জর্ডনের মতো দেশগুলোতেও হামলা চালাচ্ছে তেহরান। সংযুক্ত আরব আমিরশাহী ও কাতারসহ গাল্ফ দেশগুলো তাদের আকাশপথ (Airspace) বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার ভারতীয় নাগরিক সেখানে আটকে পড়েছেন। ন্যাটোর (NATO) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন ক্ষেপণাস্ত্রের দাপটে মধ্যপ্রাচ্য এখন কার্যত এক অগ্নিকুণ্ড। এই পরিস্থিতিতে আয়াতোল্লাহর এই সরাসরি হুমকি বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা (Instability) তৈরি করেছে।
