যুদ্ধ
কুয়েতের ভুল লক্ষ্যে মার্কিন যুদ্ধবিমানে হামলা! ধ্বংস হলো আমেরিকার ৩টি ঘাতক এফ-১৫ই জেট
ডিজিটাল ডেস্কঃ ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধের (Iran-Israel-US conflicts) আবহে এক অভাবনীয় পরিস্থিতির সাক্ষী থাকল মধ্যপ্রাচ্য। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air defense system) ভুলবশত তাদেরই সহযোগী দেশ আমেরিকার ৩টি ‘এফ-১৫ই’ যুদ্ধবিমান (F-15E Jets) গুলি করে নামিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সোমবার রাতে এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, এটি একটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ (Friendly fire) বা ভুলবশত ঘটে যাওয়া দুর্ঘটনা।
ঘটনার সময় প্রতিটি বিমানে দুজন করে মোট ৬ জন পাইলট ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বিমানে আগুন ধরে যাওয়ার পর পাইলটরা নিরাপদে ইজেক্ট (Eject) করছেন। কুয়েত সরকারও এই দুর্ভাগ্যজনক ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। আমেরিকার দাবি, ইরানে সামরিক অভিযান (Military operation) চালানোর সমর্থনে যখন বিমানগুলো উড়ছিল, তখনই কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শত্রু বিমান ভেবে আঘাত করে।
At 11:03 p.m. ET, March 1, three U.S. F-15E Strike Eagles flying in support of Operation Epic Fury went down over Kuwait due to an apparent friendly fire incident.
Read more:https://t.co/i2y3Q3vo2E
— U.S. Central Command (@CENTCOM) March 2, 2026
অন্যদিকে, শনিবার ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইর মৃত্যুর পর গোটা আরব দুনিয়া রণক্ষেত্রে (Battlefield) পরিণত হয়েছে। এর প্রতিবাদে ইরান সৌদি আরবের আরামকো তেল শোধনাগার (Oil refinery), বাহরাইনের মার্কিন নৌঘাঁটি এবং ইজরায়েলের জনবসতি লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা (Drone attack) চালাচ্ছে। হিজবুল্লাহর যুদ্ধে যোগদানের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (International airport) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ক্রমাগত হামলার ফলে মধ্যপ্রাচ্যের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত (Disrupted)।
